মা-বাবার অতি আদরের ছোট্ট শিশু মো. রিহান। বয়স মাত্র সাড়ে চার বছর। অথচ জন্মের পর থেকেই জন্মগত হৃদরোগের সঙ্গে লড়াই করে আসছে ফুটফুটে এই শিশুটি। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এরই মধ্যে এক দফা জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়েছে।
মা-বাবার অতি আদরের ছোট্ট শিশু মো. রিহান। বয়স মাত্র সাড়ে চার বছর। অথচ জন্মের পর থেকেই জন্মগত হৃদরোগের সঙ্গে লড়াই করে আসছে ফুটফুটে এই শিশুটি। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এরই মধ্যে এক দফা জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়েছে। এবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আবারও বিদেশে নিয়ে ওপেন হার্ট সার্জারি করাতে হবে।রিহান নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদের একমাত্র আদরের সন্তান। সন্তানের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ছুটে চলেছেন তার বাবা। কিন্তু দ্বিতীয় দফার এই জটিল ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সমাজের বিত্তবান, হৃদয়বান ও সহানুভূতিশীল মানুষের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
জানা গেছে, রিহানের হৃদযন্ত্রে থাকা দুটি ছিদ্র বন্ধ করা এবং হার্টের রক্তনালির ব্লক-সংক্রান্ত চূড়ান্ত সংশোধনসহ প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করতে হবে। এ জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আবারও বিদেশে নিয়ে গিয়ে ওপেন হার্ট সার্জারি করাতে হবে।এর আগে ২০২৪ সালের ১০ মে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে রিহানের প্রথম পর্যায়ের চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন হয়। সে সময়ও অসংখ্য মানুষের দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতায় তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল।প্রথম দফার চিকিৎসায় রিহানের জন্মগত হৃদরোগের কারণে হৃদযন্ত্রের রক্তনালির একটি ব্লক-সংক্রান্ত চিকিৎসা এবং ফুসফুসের রক্তপ্রবাহের সমস্যার চিকিৎসাসহ প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পন্ন করা হয়। তবে এখনো তার চিকিৎসা পুরোপুরি শেষ হয়নি।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে রিহানের আরও একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার প্রয়োজন। সন্তানের মুখে আবারও হাসি ফিরিয়ে আনতে তাই সমাজের মানবিক মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন তার বাবা।
সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ বলেন, তার একমাত্র সন্তানকে সুস্থ করে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয় একা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে রিহানের জন্য দোয়া এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।তিনি বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই এর আগে রিহানের চিকিৎসার পথ সহজ করেছিল। এবারও তিনি বিশ্বাস করেন, সমাজের মানবিক মানুষগুলো অসহায় এই শিশুটির পাশে দাঁড়াবেন।
একটি শিশুর স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন পূরণে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অত্যন্ত মূল্যবান। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী রিহানের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পাশাপাশি এই মানবিক আবেদনটি বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন।দোয়ার শক্তি বড় শক্তি। আপনার সামান্য সহযোগিতাই ফুটফুটে শিশু রিহানের মুখে ফিরিয়ে দিতে পারে মায়াবী হাসি।সবাই ছোট্ট রিহানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার চিকিৎসার পথ সহজ করে দেন। আমিন।
মোবাইল: ০১৭২৮৬৩৭৪৪০
বিকাশ | নগদ | রকেট